শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৯ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে নিখোঁজের চার দিন পর মেঘনা নদীর পাড় থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: নিখোঁজের চার দিন পর লক্ষ্মীপুরের কমলনগরে নুরুল আলম (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার মাতব্বর হাট মেঘনা নদীর বেড়িবাঁধ এলাকায় বল্কের নিচে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ লাশ উদ্ধার করে।
নিহত নুরুল আলম কমলনগর উপজেলার চরজগবন্ধু ইউনিয়নের জগবন্ধু গ্রামের জমাদ্দার বাড়ির বশির আহমেদের ছেলে এবং পেশায় একজন শ্রমিক ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, চার দিন আগে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন নুরুল আলম। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

নুরুল আলমের পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরিবারের সদস্যরা দাবি করেন, নিখোঁজের পর থেকেই তারা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং থানায় নিখোঁজ ডায়েরী করেন, তার মৃত্যুর পেছনে কারা জড়িত তা তদন্তের মাধ্যমে বের করার দাবি জানান তারা।

লক্ষ্মীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়