শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৫:১০ বিকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুন্সিগঞ্জে ঘরে রক্তাক্ত মা-মেয়ের মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বসতঘরের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে নিহতদের নিজ বসতঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, আমেনা বেগম (৩২) ও তার মেয়ে মরিয়ম (৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আমেনা বেগম তার দিনমজুর স্বামী মিজান মিয়া ও শিশুকন্যা মরিয়মকে নিয়ে ওই এলাকার স্থানীয় নুরুজ্জামান সরকারের ভাড়া বাড়িতে বসবাস করতেন। মাত্র ৪ মাস আগে ভাড়া বাসাটিতে বসবাস শুরু করেন তারা।

সোমবার সকালে বাড়ির অন্যান্য প্রতিবেশী ও স্থানীয়রা নিহতদের কোন সাড়া না পেয়ে ঘরের দরজায় ধাক্কা দিলে ভেতরে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। পারিবারিক কলহের জেরে নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে কাজ শুরু করেছে পুলিশ। তবে এ ঘটনার পর থেকে নিহতের স্বামী মিজান মিয়া পলাতক রয়েছেন। উৎস: জাগোনিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়