শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০১:১১ রাত
আপডেট : ১১ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রমিক লীগ নেতার কোদালের আঘাতে জুলাই যোদ্ধার মা নিহত

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে শ্রমিক লীগ নেতার কোদালের আঘাতে নিহত হয়েছেন এক জুলাই যোদ্ধার মা। নিহত জুলাই যোদ্ধার মায়ের নাম রেহেনা বেগম (৪৮)। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখসারীর যোদ্ধা ইয়াসীন আরাফাত ছোটন রাজধানী ঢাকার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি ছিলেন।

রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে বন বিভাগের পাহাড়ি ভূমির সীমানা নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে খুনিয়া পালং ১নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি জহির আলম কালু কোদাল দিয়ে ওই নারীকে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপায়।

স্থানীয়রা গুরুতর আহত নারীকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ কালের কণ্ঠকে জানান, শ্রমিক লীগ নেতা জহির আলম কালু স্থানীয়ভাবে একজন দুর্ধর্ষ অপরাধী হিসাবে পরিচিত। নিহত নারীর সঙ্গে বন বিভাগের জমির সীমানা নিয়ে তার দীর্ঘদিনের বিরোধ ছিল। শ্রমিক লীগ নেতা কালুর যোগসাজসে বন কর্মীরা ইতিপূর্বে নিহত নারী রেহেনা বেগমের বিরুদ্ধে বন আইনের মামলাও রুজু করেছিল।

ঘটনার পর পরই শ্রমিক লীগ নেতা জহির আলম কালু পালিয়ে গেছে। খবর পেয়ে রামু থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া জানান, ‘অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। দ্রুত সময়ের মধ্যেই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। তিনি জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। নিহতের মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও স্থানীয়দের মাঝে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। উৎস: কালের কণ্ঠ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়