শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৫ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশ ও জনগণকে নিয়ে অশালীন মন্তব্য, মুরাদনগর থানার তদন্ত কর্মকর্তার ভিডিও ঘিরে তীব্র সমালোচনা

মুরাদনগর প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিন কাদের খাঁনের দেশ ও দেশের জনগণকে নিয়ে অশালীন ও অবমাননাকর মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, থানার ভেতরে টেবিলের ওপর পা তুলে বসে কয়েকজন ব্যক্তির সঙ্গে আলাপচারিতার সময় তিনি উচ্ছ্বসিত ভঙ্গিতে বলেন—“এদেশের সব মানুষ বাইন**দ।”
এছাড়া তিনি দেশবাসী ও বিভিন্ন দপ্তরে কর্মরতদের নিয়েও অরুচিকর ভাষায় মন্তব্য করেন। 

ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, তার চাকরিজীবনে পদোন্নতি আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে। মুরাদনগর থানায় যোগদানের পর তার বিরুদ্ধে মামলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাকে আওয়ামী লীগের দোসর বলা হচ্ছে। বক্তব্যের একপর্যায়ে তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পর্কেও অবমাননাকর মন্তব্য করেন।

ভিডিওতে আরও দাবি করা হয়, ঢাকায় এসবিতে কর্মরত থাকার সময় এক অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ি যাওয়ার সময় তাকে ধমক দেওয়া হয়েছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, “এখনকার মতো হলে এসপি-টেসপি গো***য়া দিয়ে ভরে দিতাম।”

একজন প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে এভাবে দেশ, জনগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে প্রকাশ্যে অশালীন ভাষা ব্যবহারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিষয়টিকে দায়িত্বজ্ঞানহীন ও শৃঙ্খলাবিরোধী আচরণ বলে মন্তব্য করছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।

এবিষয়ে মুরাদনগর থানা অফিসার ইনচার্জ ওসি মো. হাসান জামিল বলেন, বক্তব্যটি স্লিপ অফ টার্ন হয়েছে। যেহেতু ওনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে। সেহেতু এ বিষয়টি আর না বাড়ানোই ভালো। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়