শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৭:০৭ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্বতীপুর খোলাহাটি চৌত্রের মোড়ে বস্তাবন্দি নারীর মরদেহ উদ্ধার

রুকুনুজ্জামান,পার্বতীপর প্রতিনিধি: দিনাজপুর পার্বতীপুরে খোলাহাটি চৌত্রের মোড় বদরগঞ্জ এলাকায় রংপুর রোডের পাশে এক অজ্ঞাত নারীর বস্তাবন্দি মরো দেহ উদ্ধার করেছে বদরগঞ্জ থানা পুলিশ।

স্থানীয়রা বুধবার (১৫ জানুয়ারি ২০২৬) সকাল প্রায় ৭টার দিকে রাস্তার পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেন। পরে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় ওই নারীর মরো দেহটি উদ্ধার করে।

জানাযায়, মরদেহটি বস্তায় মোড়ানো ছিল, এখনো পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় সরাসরি জড়িত কোনো সন্দেহভাজন বা তদন্তের বিস্তারিত তথ্যও পাওয়া যায়নি।

পুলিশ প্রাথমিকভাবে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।

বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। রংপুর থেকে আসা সিআইডির একটি দল লাশটি ময়নাতদন্তের জন্য রংপুরে প্রেরণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়