শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৮ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে নিখোঁজের ১৪ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের ১৪ দিন মো.আরিফ মিয়া (৭৮) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলা গোপালপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কোটরা মহব্বতপুর গ্রামের ব্রিজের নিচে খাল থেকে এই বৃদ্ধের মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে, গত ২ জানুয়ারি সকাল ৮টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের কোটরা মহব্বতপুর গ্রাম থেকে তিনি নিখোঁজ হন।  

নিহত আরিফ একই গ্রামের রহিম উদ্দিন ভূঁঞা বাড়ির রাশার্দ মিয়ার ছেলে।

নিহতের ভাতিজা জামাল হোসেন জানান, আরিফ মিয়া অবিবাহিত ছিলেন। তিনি তার আপন ৫ ভাইয়ের সাথে বসবাস করতেন। কয়েক মাস ধরে তিনি মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। গত ২ জানুয়ারি সকাল ৮টার দিকে নিজ গ্রাম থেকে নিখোঁজ হন। নিখোঁজের পর পরিবারের সদস্য বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোন খোঁজ পায়নি।   শুক্রবার বেলা ১১টার দিকে কোটরা মহব্বতপুর গ্রামের ব্রিজের নিচে খাল থেকে দুটি ছেলে কচুরিপানা আনতে যায়। ওই সময় তারা কচুরিপানা সরালে বৃদ্ধে মরদেহ ভেসে উঠে।  

এ বিষয়ে বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো.হাবিবুর রহমান বলেন, নিহেতর শরীরে কোন আঘাতের চিহৃ নেই। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।      

  • সর্বশেষ
  • জনপ্রিয়