শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ১১:৫৫ রাত
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে, বেনাপোল বন্দরে ৫৩ কাটুন আটক

আজিজুল হক, বেনাপোল (যশোর)প্রতিনিধি: বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে ৫৩ কাটুনে ৫৯৪৩ কেজি ইলিশের বড় একটি অবৈধ চালান আটক হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে বিজিবির তথ্যের ভিত্তিতে বেনাপোল বন্দরের ৩১ নাম্বার ট্রান্সশিপমেন্ট থেকে কাস্টমস কর্তৃপক্ষ ইলিশের চালানটি আটক করে।

মিথ্যা ঘোষণা দিয়ে বৈধ পথে ইলিশ আমদানি করেন জান্নাত এন্টার প্রাইজ। রফতানিকারক ছিলে আরজে এন্টার ন্যাশনাল। শুল্কফাঁকি দিয়ে বেনাপোল বন্দর থেকে ইলিশের চালান পাচারের চেষ্টা করছিল বহুল আলোচিত শান্তর মালিকাধীন সিঅ্যান্ডএফ এজেন্ট লিংক এন্টার ন্যাশনাল। 

বুধবার দুপুরে বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা উদ্ভব চন্দ্র পাল জানান, ইলিশ সাধারনত ভারতে গেলেও এবার ভারত থেকে আসতে দেখা গেছে।

গোপন খবর আসে মিথ্যা ঘোষনা দিয়ে ইলিশ মাছ আমদানি করে বিপুল পরিমানের রাজস্ব ফাঁকির চেষ্টা করছে সিঅ্যান্ডএফ এজেন্ট। পরে ভারতীয় দুটি মাছের ট্রাকে অভিযান চালিয়ে ৫৩ কাটুন ইলিশ উদ্ধার করা হয়। অবৈধ ইলিশের চালানটি অকশানের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কাস্টমস।

বন্দর সুত্রে জানা যায়, এক শ্রেনীর দূনীতিবাজ ব্যবসায়ীদের শুল্কফাকির কারনে চলতি অর্থবছরের ৬ মাসে ১০১৩ কোটি টাকা রাজস্ব ঘটতি হয়েছে। চিহ্নিত শুল্কফাঁকিবাজ দের মধ্যে সিঅ্যান্ডএফ ব্যবসায়ী শান্ত আলোচিত। এসব অনিয়মের সাথে কাস্টমসের এক শ্রেনীর দূর্নীবাজদের সখ্যতা রয়েছে। অপরাধীরা ধরা পড়লেও বিভিন্ন কৌশলে তাদের লাইসেন্স কাস্টমস কর্মকর্তারা বাঁচিয়ে দিয়ে আবারো ব্যবসার সুযোগ করে দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়