শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৮:১৯ রাত
আপডেট : ১০ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে দুদ‌কের অ‌ভিযা‌নে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস সহকারী আটক

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে  দুদ‌কের অ‌ভিযা‌নে পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস সহকারী শাহ আলমকে (৪৫) ঘুষের টাকাসহ আটক করেছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশন-২ এর দা‌য়িত্বশীল কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন।

অ‌ভিযা‌নের ব‌্যাপা‌রে দুর্নীতির দমন কমিশন চট্টগ্রামের সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ
বলেন, চাকরি থেকে অবসরকালীন সময়ে চতুর্থ শ্রেণির কর্মচারী মোহাম্মদ মোসাদ্দের মাসুদের (নিরাপত্তা প্রহরী) কাছ থেকে অফিসের কাগজপত্র ঠিক করতে ৯০ হাজার টাকা দাবি করেন। প্রথম দফায় ব্যাংক চেকের মাধ্যমে কিছু টাকা দেওয়া হয়। বারবার চাপের মুখে আবারও ২০ হাজার টাকা নগদ প্রদান করা হয়। সমন্বিত দুদকের টিম অভিযান চালিয়ে ড্রয়ার থেকে টাকাসহ তাকে আটক করা হয়। এ সময় অফিসের বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

দুদকে অভিযোগকারী মোসাদ্দের মাসুদ বলেন, চাকরি থেকে অবসরের পর চাকরির ফাইলের প্রয়োজনীয় ডকু‌মেন্ট ঠিক ক‌রে হিসাব রক্ষণ(ট্রেজারি)তে পাঠানোর জন্য আমার কাছ থে‌কে অফিস খরচ বাবদ ৯০ হাজার টাকা। আমি নানা ধরনের হয়রানি থেকে মুক্তি পেতে ব্যাংক চেকের মাধ্যমে তাকে ৭০ হাজার টাকা প্রদান করি।

বাঁশখালী উপ‌জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (এমসিএইচ) ডা. শামীমা আক্তার বলেন, অফিস সহকারী হিসেবে তার এমন কোনো আচরণ আমি এ পর্যন্ত দেখিনি। কিভা‌বে এ ঘটনা হ‌য়ে‌ছে তা তদন্ত করলে প্রকৃত ঘটনা জানা যা‌বে ব‌লে তি‌নি স্থানীয় সংবাদকর্মী‌দের জানান।

অভিযান পরিচালনা কা‌লে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম- ২  এর সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ , উপ-সহকারী পরিচালক, মোহাম্মদ জসিম উদ্দিন , উপ-সহকারী পরিচালকআবুল হাসান,উপ-সহকারী পরিচালক সুরাইয়া সুলতানা, বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার সহ অন্যান‌্য দা‌য়িত্বশীল কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়