শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৬:২৮ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার! বিএনপি নেতাসহ  আটক ২

সৈকত শতদল, (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র, মাদক ও বিভিন্ন যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সহ দুইজনকে আটক করা হয়।

রবিবার (১১ জানুয়ারি) দুপুর ১ টার দিকে বালিয়াকান্দি উপজেলার দুবলাবাড়ি ব্রীকফিল্ড থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— মসিউল আলম চুন্নু ও মো. হৃদয় শেখ। মসিউল আলম চুন্নু বালিয়াকান্দি উপজেলার দুবলাবাড়ি এলাকার খন্দকার আব্দুর রশিদের ছেলে ও বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং মো. হৃদয় শেখ একই উপজেলার শেখপাড়া এলাকার মো. রফিক শেখের ছেলে।

অভিযানকালে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে একটি এয়ার রাইফেল, আটটি মোবাইল ফোন, তিনটি ওয়াকি-টকি, চারটি ওয়াকি-টকি চার্জার, দুটি দেশীয় চাকু, একটি ভর্তি মদের বোতল, তিনটি খালি মদের বোতল এবং নগদ ৩৮ হাজার টাকা।

অভিযান শেষে জব্দকৃত অস্ত্র, মাদক ও অন্যান্য আলামতসহ আটক দুইজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়