শিরোনাম
◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র! 

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬, ০৮:১৭ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের ১০ দিনের মাথায় খেলাফত মজলিস প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মাত্র ১০ দিন আগে ২০ ডিসেম্বর যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছিলেন খেলাফত মজলিসের প্রার্থী ড. মো. আজাবুল হক। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকালে আজাবুল হকসহ নাটোরের ৩৫ প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আসমা শাহীন। 

বাতিল হওয়া অন্যরা হলেন- নাটোর-১ল একই আসনের গণসংহতি আন্দোলনের সেন্টু আলী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরচালক দলের বাবু হোসেন, নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের এনপিপির জিএএ মুবিন ও স্বতন্ত্র প্রার্থী সাবেক সচিব জাতীয় পার্টির নেতা নূরুন্নবী মৃধা এবং নাটোর-৩ (সিংড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও বিএনপির (বিদ্রোহী) ফাতেমা খানম। 

এর আগে ২৯ ডিসেম্বর পর্যন্ত জেলার চারটি আসনে মোট ৩৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। সাত জনের প্রার্থিতা বাতিল হওয়ায় এখন নাটোর-১ আসনে ১০, নাটোর-২ আসনে ৬, নাটোর-৩ আসনে ৭ ও নাটোর-৪ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

প্রার্থিতা বাতিল বিষয়ে কথা বলার জন্য বারবার চেষ্টা করেও খেলাফত মজলিসের প্রার্থী আজাবুল হককে পাওয়া যায়নি। 

আজাবুল হকের হলফনামায় উল্লেখ করা হয়, তিনি ২০ ডিসেম্বর যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন।

সূত্র: বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়