শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩৭ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রদলকর্মীকে ডেকে নিয়ে হত্যা

নরসিংদীর মাধবদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে জাহিদুল ইসলাম (২৫) নামের এক ছাত্রদলকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুরের মোশাররফ হোসেন ভূঁইয়ার ছেলে। তিনি ওই ইউনিয়নের ছাত্রদলের একজন কর্মী ছিলেন।

জাহিদুল সেকেরচর হাটে ব্যবসা করতেন। 
পারিবারিক সূত্র জানায়, গতকাল রাতে জাহিদুল জিনারদী ইউনিয়নের চরনগরদী এলাকায় অবস্থান করছিলেন। এ সময় তার মুঠোফোনে একটি কল আসে। জরুরি প্রয়োজনে মাধবদীর নোয়াপাড়ায় যেতে বলা হয় তাকে।

নোয়াপাড়ায় পৌঁছার পর আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই ছুরি দিয়ে জাহিদুলের বুকে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান বলেন, ‘তাকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল।

তার বুকে ছুরির আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই বিস্তারিত জানা যাবে। তার লাশ মর্গে পাঠানো হয়েছে।’ উৎস: কালের কণ্ঠ।

এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলেছি। এ হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্‌ঘাটনে পুলিশি তদন্ত চলছে।

জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। তার স্বজনরা জানিয়েছেন, জানাজা-দাফন শেষে মামলা করতে থানায় আসবেন তারা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়