শিরোনাম
◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা!

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:২২ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন যে বিএনপি নেতা!

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে দলের গাবতলী উপজেলা কমিটির সভাপতি মোর্শেদ মিল্টনও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মোর্শেদ মিল্টনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি প্রভাষক আশরাফ হোসেন।

মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমান।

এর আগে খালেদা জিয়ার পক্ষে বগুড়া-৭ আসনে তিনটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। জেলা নির্বাচন কার্যালয় ছাড়াও শাজাহানপুর ও গাবতলী উপজেলা থেকে মনোনয়নপত্রগুলো সংগ্রহ করেন দলীয় নেতারা।

এ বিষয়ে মোর্শেদ মিল্টন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের মনোনয়নপত্র উত্তোলন করার জন্য বলা হয়েছে। তাই আমরা সাময়িকভাবে মনোনয়নপত্র তুলেছি। দলীয় নির্দেশনা মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়