শিরোনাম
◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা!

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৬ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে গোপনে ঘোড়া জবাই, মাংস পরিবহনকালে আটক ২

সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীর চরে গোপনে ঘোড়া জবাই করে মাংস ঢাকায় পাচারের চেষ্টাকালে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় মাংস পরিবহনের সঙ্গে জড়িত গাড়িচালককেও দণ্ড দেওয়া হয়।

গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে কাজিপুর উপজেলার মেঘাই ২য় ঘাট সংলগ্ন যমুনা নদীর তীরে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে ঘোড়ার মাংস পরিবহনের সঙ্গে জড়িত জাইদুল (পিতা: মোয়াজ্জেম হোসেন, গ্রাম: বাগবাড়ি, গাবতলী, বগুড়া) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

মোবাইল কোর্টে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪(১) ধারায় জাইদুলকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে মাংস পরিবহনকারী গাড়ির চালক মো. তারেক (পিতা: মৃত আবু, পেয়ারাবাগান, কোনাবাড়ি, গাজীপুর) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান উপস্থিত ছিলেন। এছাড়া কাজিপুর থানা পুলিশের একটি মোবাইল টিম অভিযানে সহযোগিতা করে।

অভিযান শেষে জব্দকৃত ঘোড়ার মাংস জনস্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, অবৈধ পশু জবাই ও মাংস পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়