শিরোনাম
◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা!

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩৭ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে মাদক সেবনের দায়ে দু’যুবককে এক মাসের কারাদণ্ড

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই যুবককে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৪ ডিসেম্বর) রাতে বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের টাইম বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের দায়ে জয় কুমার দাশ (২৩) ও সুদীপ্ত দাশ (২০)-কে দোষী সাব্যস্ত করা হয়।

মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। রায় ঘোষণার পর বিধি মোতাবেক আসামিদ্বয়কে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন পশ্চিম নাপোড়ার আশীষ দাশের পুত্র জয় কুমার দাশ (২৩), এবং শীলকূপের টাইম বাজার এলাকার সুকুমার দাশের সুদীপ্ত দাশ (২০)। পুলিশ জানায়, অপরাধ নির্মুল মাদকের বিরুদ্ধে পু‌লি‌শের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়