শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৩ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্বতীপুরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার গ্রেফতার ১

রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে বুধবার রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ এক ব্যক্তি আটক।

জানা যায়, বুধবার (২৪ ডিসেম্বর) দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে, এম এ ফারুক অফিসার ইনচার্জ, পার্বতীপুর মডেল থানার নেতৃত্বে পার্বতীপুর থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে পৌর শহরের গুলপাড়া এলাকার বাসিন্দা শামিম হোসেন ওরফে গুড্ডু (৩৯) দীর্ঘদিন যাবৎ নিজ বাড়ি থেকে মাদকের ব্যবসা করে আসছিলো, রাত ৭টার দিকে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। সে সময় আটক ব্যক্তির শামিমের ঘর তল্লাশী করে মোট ১৩৫ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ নেশাজাতীয় মাদকের বোতল জব্দ করা হয়। উদ্ধার হওয়া মাদকের মধ্যে ৮০ বোতল ফেয়ারডিল এবং ৫৫ বোতল উইংকস সিরিক্স সিরাপ রয়েছে। যা ভারতে কাঁশির ওষুধ হিসেবে ব্যবহার করা হলেও দামে কম হওয়ায় বাংলাদশে ফেন্সিডিলের বিকল্প হিসেবে সেবন করা হয়। জব্দকৃত এসব মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক সাংবাদিকদের বলেন, 'আটক শামিম হোসেন গুড্ডুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়