শিরোনাম
◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৬ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোর-৪ আসনে বাবা-ছেলের মনোনয়নপত্র সংগ্রহ

আজিজুল ইসলামঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব এবং তার ছেলে ফারহান সাজিদ। দুজনই বিএনপির প্রার্থী।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকারের কার্যালয় থেকে একই আসন থেকে তারা এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

এ বিষয়ে বাঘারপাড়া পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু বলেন, ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব ভাইয়ের নির্দেশেই তাদের দুইজনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। শুধু এবার নয়, এর আগেও একবার জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র তুলা হয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব ভাইয়ের মনোনয়ন শেষ পর্যন্ত না টিকতে পারে- এমন সংশয়ের কারণে ছেলে ফারহান সাজিদের জন্যও মনোনয়ন নেওয়া।

এর আগে গত ১৭ ডিসেম্বর বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রসুল মনোনয়ন পত্র সংগ্রহ করেন। ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী বায়জিদ হোসেন ১৮ ডিসেম্বর মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন, বাঘারপাড়া পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এখলাচ হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়