শিরোনাম
◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪০ বিকাল
আপডেট : ২১ মার্চ, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুড়ী সীমান্তের আড়ালে ইয়াবার ছায়াবাণিজ্য: মাদক ও যানবাহনসহ ১৬ লাখ ৪৬ হাজার টাকার সিজার, গ্রেপ্তার ১

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় ১১ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ আব্দুস সালাম (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও যানবাহনসহ মোট সিজার মূল্য ১৬ লাখ ৪৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ফুলতলা বিওপি’র একটি বিশেষ টহলদল আনুমানিক দুপুর ১২টা ১০ মিনিটে সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলাধীন ৭ নম্বর ফুলতলা ইউনিয়নের ফুলতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন আব্দুস সালামকে আটক করা হলে তার কাছ থেকে ৩ হাজার ৮২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য ১১ লাখ ৪৬ হাজার টাকা এবং ব্যবহৃত সিএনজি অটোরিকশার মূল্য প্রায় ৫ লাখ টাকা। এসব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের মোট সিজার মূল্য ১৬ লাখ ৪৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

আটককৃত ব্যক্তি মোঃ আব্দুস সালাম (৫৫), পিতা মোঃ ওসমান আলী। তিনি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ডাকঘরের পশ্চিম বটুলী গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, আটককৃত আসামিসহ উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও জব্দকৃত অন্যান্য মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জুড়ী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়