শিরোনাম
◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:০০ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোটসহ ১৬ জেলে আটক

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীর সাগর উপকু‌লে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, বিপুল পরিমাণ ট্রলিং জাল, প্রায় ছয় হাজার কেজি সামুদ্রিক মাছসহ ১৬ জন জেলেকে আটক করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বুধবার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে কোস্ট গার্ডের একটি দল বাঁশখালী উপজেলার খাটখালী নদীর মোহনায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে বোটটি তল্লাশি করে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের পাঁচটি ট্রলিং জাল এবং ছয় হাজার কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ১৬ জন জেলেকে আটক করা হয়।

আটকের পর বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা,  মোঃ তৌ‌সিব উ‌দ্দি‌নের উপস্থিতিতে জব্দকৃত ট্রলিং বোট থেকে অবৈধ ট্রলিং সরঞ্জাম অপসারণ করা হয়। পরে মালিক পক্ষের কাছ থেকে পাঁচ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং মুচলেকা গ্রহণের মাধ্যমে বোটটি তাদের নিকট হস্তান্তর করা হয়। এদিকে উদ্ধারকৃত সামুদ্রিক মাছ নিলামের মাধ্যমে বিক্রি করা হয় এবং অবৈধ ট্রলিং জালগুলো বিনষ্ট করা হয়েছে। আদায়কৃত জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হ‌য়ে‌ছে ব‌লে জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক । তি‌নি  আরও জানান, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও অবৈধ ট্রলিং কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়