শিরোনাম
◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৬ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণমাধ্যমে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা করা হয়েছে: নাসির উদ্দিন

নোয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেছেন, ওসমান হাদিকে হয়তো তারা এই পৃথিবী থেকে বিদায়ী করেছে, কিন্তু ওসমান হাদির যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন, বাংলাদেশের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বপ্ন, সেই স্বপ্ন থেকে বাংলাদেশকে কখনোই বিচ্যুতি করা যাবে না। 

নাসির বলেন, ওসমান হাদির হত্যাকান্ডকে কেন্দ্র করে এক শ্রেণীর রাজনৈতিক কর্মীরা বাংলাদেশের শীর্ষ গণমাধ্যমে হামলা করেছে, বাংলাদেশকে অস্থিশীল করার চেষ্টা করেছে এবং নির্বাচন যেন না হয় সেই চেষ্টাও তারা করেছে। আমরা মনে করি গণমাধ্যমে হামলা করে কখনো কন্ঠরোধ করা যাবে না, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে ভূলুন্ঠিত করা যাবে না। গণমাধ্যমে হামলাকারীদের দ্রুত বিচার দাবি করেন ছাত্রদল সম্পাদক।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সৈকত সরকারি কলেজ মাঠে সদর-সুবর্ণচর উপজেলা ছাত্রদল আয়োজিত বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট প্রীতি ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসক কথা বলেন।

ছাত্রদল সম্পাদক নাসির উদ্দিন আরো বলেন, ওসমান হাদি জীবিত থাকাকালীন সময়েও বাংলাদেশে কয়েকটি গণমাধ্যম হামলার শিকার হয়েছে, বিশেষ করে প্রথম আলো এবং ডেইলি স্টার। তখনও কিন্তু ওসমান হাদি বলেছিলেন, গণমাধ্যমে হামলা করা কোন সমাধান নয় বরং সেই গণমাধ্যম যদি আপনার পছন্দ না হয়, তাহলে আপনি আপনার মতো করে আরো শক্তিশালী গণমাধ্যম তৈরী করেন।

তিনি বলেন, আপনারা দেখেছেন বাংলাদেশে এখন এক শ্রেণীর রাজনৈতিক কর্মীর উদয় হয়েছেন, তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। আমরা মনে করি শুধু স্বরাষ্ট্র একাই ওই মন্ত্রণালয় চালান এমন নয়, এর বাহিরেও আরো ব্যক্তি রয়েছেন। আমরা দেখিছি সেই শ্রেণীর রাজনৈতিক ব্যক্তিরা ওই দুই ব্যক্তির পদত্যাগ চান না। সুতারাং আমরা মনে করি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যত ব্যক্তি রয়েছেন, বিশেষ করে প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যাবতীয় কাজ কর্ম পরিচালনা করেন, কথিত রয়েছে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সকল কাজ করে থাকেন, সকল দায়দায়িত্ব তিনিই নাকি পালন করেন। সুতারাং আমরা মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের পাশাপাশি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকেও অবশ্যই পদত্যাগ করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে নাসির বলেন, আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশের মাটিতে আমাদের প্রিয় নেতা তারেক রহমান পা রাখবেন। তাঁেক স্বাগত জানানোর জন্য অবশ্যই আপনারা ঢাকায় যাবেন। আমরা প্রিয় নেতাকে প্রাণবন্তভাবে বরণ করে নিব।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা বিএনপি নেতা এনায়েত উল্যাহ বাবুল, নোয়াখালী জেলা ছাত্রদল নেতা আনোয়ার হোসেন রকি, এনবিএস রাসেল, জিয়াউর রহমান রায়হান, মো. নাজমুল ইসলাম জিকু, নাবিল’সহ জেলা, কলেজ ও উপজেলা ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট প্রীতি ম্যাচে সদর উপজেলা দল বনাম সুবর্ণচর উপজেলা দলের মধ্যকার খেলায় সুবর্ণচর উপজেলা দল জয়লাভ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়