শিরোনাম
◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪৬ রাত
আপডেট : ১৫ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মুরগি কিনতে গিয়ে সিরিয়াল নিয়ে তর্কের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দিঘিরপাড় আলগাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী (৬৮) সদর ইউনিয়নের বড়হাটি গ্রামের এয়াকুব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে আফজাল মিয়ার খামারে ১৩৫ কেজি ধরে মুরগি বিক্রি করা হবে, এমন ঘোষণা দিয়ে এলাকায় মাইকিং করা হয়। সেই খবর পেয়ে মঙ্গলবার সকালে আইয়ুব আলী মুরগি কিনতে খামারে যান। সকাল থেকেই সেখানে মানুষের ভিড় জমে।

এ সময় সিরিয়াল নিয়ে আইয়ুব আলীর সঙ্গে একই এলাকার মুজিবুর রহমানের তর্কবিতর্ক শুরু হয়। তর্কের এক পর্যায়ে মুজিবুর রহমান ও তার ছেলেরা আইয়ুব আলীর ওপর হামলা চালিয়ে কিল-ঘুষি ও মারধর করেন।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আইয়ুব আলীকে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সদস্য বাহার উদ্দিন অভিযোগ করে বলেন, সিরিয়াল নিয়ে তর্কের জেরে মুজিবুর রহমানের ছেলে সাব্বিরসহ তিন-চারজন মিলে আইয়ুব আলীকে মারপিট করে হত্যা করেছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কাওসার আহমেদ জানান, হাসপাতালে আনার আগেই আইয়ুব আলীর মৃত্যু হয়েছে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়