শিরোনাম
◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৩ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে মোটরসাইকেল চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুুলিশ।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার হওয়া আসামিদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়। 

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় চুরি হওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। সম্প্রতি শহরে বেশ কয়েকটি মোটরসাইকেল চুরির ঘটনায় মামলা হলে এ অভিযানে নামে পুলিশ। 

গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন, ফরিদপুর শহরের আলীপুর গোরস্থান এলাকার মামুন মোল্লার ছেলে তামিম মোল্লা (২৪), আলীপুর কানাই মাতুব্বরের মোড়ের সরোয়ার হোসেনের ছেলে আনিক ইসলাম (২৫), একই এলাকার ইউনুছ শেখের ছেলে রাতুল শেখ (২৪), চরমাধবদিয়া ইউনিয়নের হামেদ মুন্সী ডাঙ্গীর আনোয়ার শেখের ছেলে লিয়ন শেখ (২৬), শহরের শোভারামপুর এলাকার সাইদা গাছীর ছেলে সিদ্দিক সরদার (৪২), সদর উপজেলার ইব্রাহিমদী গ্রামের আব্দুল মান্নানের ছেলে এনামুল (২৮) ও নড়াইল জেলার নড়াগাতী থানার চান্দেরচর গ্রামের মুক্তার শেখের ছেলে সাব্বির হোসেন।

অভিযান পরিচালনাকারী কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এস আই) নূর হোসেন জানান, গ্রেপ্তার হওয়া ৭ জন প্রফেশনাল চোর। ওরা নিয়মিতভাবে মোটরসাইকেল ও অটোরিকশা চুরি করে। ওদের কাছে বিশেষ চাবি আছে যেটা যেকোন মোটরসাইকেল চালু করা যায়। এর আগেও এরা পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছে। জামিনে বের হয়ে আবারো চুরি করে।

থানা সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে শহরের রঘুনন্দনপুর এলাকা থেকে জুনায়েদ হাবিব নামের এক শিক্ষকের মোটরসাইকেল চুরি হয়। এই ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়লে প্রাথমিকভাবে চোরের পরিচয় জানা যায়। পরে পুলিশ তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে প্রথমে তামিম ও অনিককে গ্রেপ্তার করে। এসময় তারা মোটরসাইকেল ‍চুরির কথা স্বীকার করে। পরে ওদের দেওয়া তথ্য অনুযায়ী বাকিদের গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আরো কয়েকজন এই চক্রের সাথে জড়িত রয়েছে। তাদের কাছে আরো একটি মোটর সাইকেলও রয়েছে। তাদের গ্রেপ্তারের অভিযান অব্যহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কোতয়ালী থানার একাধিক মামলা রয়েছে। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়