শিরোনাম
◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫৭ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সদরপুরের রাস্তার ঢালে পড়েছিল নারীর হাত বাঁধা মরদেহ 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে রাস্তার পাশে থেকে ২৪ বছর বয়সী অজ্ঞাত এক নারীর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসের পাশের একটি রাস্তার ঢাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া নারীর মরদেহের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার সকাল ১০ টার দিকে এক নারী রাস্তার পাশে ওই অজ্ঞাত নারীর মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেয়। পরে তার চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন দিলে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। মরদেহের মুখে ক্ষতচিহ্ন রয়েছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ বলেন, ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়