শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:০২ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে তিনদিন ব্যাপী চরমোনাইয়ের ইজতেমা শুরু

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার অতি নিকটবর্তী ধরলা সেতুর পূর্ব পাড়ে চরমোনাইয়ের তিন দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে সৈয়দ ফজলুল করিম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে বাংলাদেশে ইসলামি আন্দোলনের আমির, সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইয়ের উদ্বোধনী বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ইজতেমার কার্যক্রমের সূচনা করা হয়।

এর আগে পীর সাহেব চরমোনাই ইজতেমা ময়দানে পৌঁছালে কুড়িগ্রাম জেলা মোজাহিদ কমিটির নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানান। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তিনি ইজতেমা মাঠে প্রবেশ করেন।

পীর সাহেবের আগমনকে কেন্দ্র করে ইজতেমা ময়দানে সৃষ্টি হয় উৎসবমুখর ও ধর্মীয় পরিবেশ। মাঠজুড়ে উপস্থিত হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনদিনব্যাপী এই ইজতেমা আগামী রবিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। ইজতেমায় কয়েক লক্ষ মানুষের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকেরা।

এদিকে ইজতেমাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন, যাতে মুসল্লিরা নিরাপদ ও নির্বিঘ্নে ইবাদতসহ সকল ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করতে পারেন।

ইজতেমার আয়োজক কমিটির সেক্রেটারি মোহাম্মদ মমিন জেহাদি বলেন, বাংলাদেশে মোজাহিদ কমিটি কুড়িগ্রাম জেলার শাখার ব্যবস্থাপনায় চরমোনাইয়ের তিনদিন ব্যাপি ইজতেমা আজ থেকে শুরু হয়েছে। যা আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে ইনশাআল্লাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়