শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৭:১১ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে নিখোঁজের ৫দিন পর পুকুরে ভাসছিল শিশুর মরদেহ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নিখোঁজের পাচ দিন পর ৬ বছর বয়সী আয়েশা আলম নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার চতুল এলাকার একটি পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত আয়শা আলম স্থানীয় একটি হাই স্কুলের শিক্ষক খাইরুল আলমের মেয়ে। গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় সে। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করেও পরিবারের পক্ষ থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে স্থানীয়রা পুকুরে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে এবং পরিবারের সদস্যরা গিয়ে আয়শার পরিচয় নিশ্চিত করেন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, 'শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে নিখোঁজ ছিল। সকালে ওই শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে ওই শিশুর পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়