শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫৫ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালী‌তে জেলা গোয়েন্দা পু‌লি‌শের অভিযানে ৩টি অস্ত্র ও ৮ রাউন্ড গুলি উদ্ধার, ২ জন গ্রেফতার

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রা‌মের বাঁশখালীতে জেলা গোয়েন্দা পু‌লি‌শের অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার এবং অস্ত্র বহনে ব্যবহৃত টেম্পুসহ ২ জন গ্রেফতার ক‌রে‌ছে।

সোমবার (১৫‌ডি‌স্বের) সকা‌লে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল বাঁশখালী থানা এলাকায় বিভিন্ন স্থানে চেকপোস্ট ব‌সিয়ে প্রধান সড়‌কে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে। এ সময় সোমবার সকাল আনুমানিক ৮.২০ টার সময় বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের চেচুরীয়ার দক্ষিণ চৌমুহনী বাজারে মনোয়ারের দোকানের সামনে (বাঁশখালী-চট্টগ্রামগামী পাকা সড়কে) একটি সন্দেহজনক টেম্পু গাড়ি (চট্ট-মেট্রো-ফ-১১-০২২৬) থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশিকালে টেম্পু গাড়ির ভেতরে সুকৌশলে লুকানো অবস্থায় ৩টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত টেম্পুসহ নোয়াখালীর হাতিয়া ফরিদপুর, সেলিম মাঝির বাড়ি এলাকারে মোঃ সে‌লি‌মের পুত্র খুরশিল আলম (৩২), চট্টগ্রা‌মের ভূজপুর জঙ্গল কাইয়া পুখিয়ার এলাকার জহিরুল ইসলামের পুত্র মোঃ হাসান প্রকাশ আকাশ (২৭) গ্রেফতার করা হয়। পরে তা‌দের বাঁশখালী থানায় হস্তান্তর করা হ‌লে তা‌দের বিরুদ্ধে  অস্ত্র আইনে মামলা রুজু করা হয় ব‌লে থানা সু‌ত্রে জানা যায়।

সুত্র ম‌তে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনের নির্দেশনায় অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এর আওতায় অপরাধী, সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রেফতার এবং অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের লক্ষ্যে অভিযান চলমান রয়েছে।
অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থে‌কে আহবান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়