শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫১ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ বছর নিঃসন্তান, একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন নারী

চট্টগ্রামে দীর্ঘ ১০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এক নারী একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। সাতকানিয়ার বাসিন্দা ৩০ বছর বয়সী এনি আক্তার সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে নগরের পিপলস হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এই পাঁচ সন্তানের জন্ম দেন, যাদের মধ্যে  দুই ছেলে ও তিন মেয়ে।

পরিবার জানায়, বিয়ের ১০ বছর পরও সন্তান না হওয়ায় তারা রাঙামাটি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ডা. ফরিদা ইয়াসমিন সুমির শরণাপন্ন হন। ডা. সুমির পরামর্শে ইন্ট্রা-ইউটেরাইন ইনসেমিনেশন (আইইউআই) পদ্ধতি অবলম্বন করেই তারা প্রথম মাসে সাফল্য পান।

ডা. ফরিদা ইয়াসমিন সুমি নিশ্চিত করেছেন, বিকেল সাড়ে ৪টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া মা ও নবজাতকরা সবাই স্বাভাবিকভাবে সুস্থ আছেন। তবে বাড়তি সতর্কতার জন্য নবজাতকদের বর্তমানে নগরের পার্কভিউ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছে। জন্ম নেওয়া পাঁচ সন্তানের মধ্যে তিনজনের ওজন যথাক্রমে ১ কেজি ৬০০ গ্রাম, ১ কেজি ৫০০ গ্রাম ও ১ কেজি ৪০০ গ্রাম এবং বাকি দুজনের ওজন ১ কেজি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়