শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০১:৩৯ রাত
আপডেট : ১২ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়াজের মঞ্চে স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

তাফসির মাহফিলের মঞ্চে তখন গভীর নীরবতা। উপস্থিত হাজারো মানুষ মনোযোগ দিয়ে শুনছিলেন প্রিয় বক্তার হৃদয়ছোঁয়া বয়ান। হঠাৎ করেই বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক করে স্টেজে লুটিয়ে পড়েন বক্তা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

শনিবার (৬ ডিসেম্বর) রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চরবালুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
মৃত ওই ইসলামি বক্তার নাম ফরিদুল ইসলাম (৩৫)। তিনি গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খামার গোবিন্দপুর গ্রামের খোকা মিয়ার ছেলে। এছাড়াও তিনি মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক এবং স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম ছিলেন।
 
স্বজন ও স্থানীয়রা জানান, শনিবার (৬ ডিসেম্বর) রাতে চরবালুয়া  গ্রামের একটি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসির মাহফিলের তৃতীয় বক্তা হিসেবে বয়ান শুরু করেছিলেন ফরিদুল ইসলাম। বয়ান শুরুর কিছুক্ষণ পরেই ব্রেন স্ট্রোক করে স্টেজেই ঢলে পড়েন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে এবং পড়ে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৮ ডিসেম্বর) ভোরে মৃত্যুবরণ করেন তিনি।
 
সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে মরহুমের প্রথম জানাজা এবং বিকেলে লক্ষ্মীপুর ইউনিয়নের খামার গোবিন্দপুর গ্রামে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
 
মাত্র আড়াই বছর বয়সি একমাত্র ছেলে সন্তানের জনক মাওলানা ফরিদুল ইসলামের মৃত্যু এবং দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন ওই স্কুলের পরিচালক মোত্তালিব হোসেন সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়