শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪২ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরএমপির ১২ থানার ওসি রদবদল

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত, নিরপেক্ষ ও কার্যকর রাখতে ১২ থানার ওসি বদলি–পদায়ন করা হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) আরএমপি কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদল অবিলম্বে কার্যকর করা হয়। উল্লেখযোগ্যভাবে, লটারির মাধ্যমে এই ১২ থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে, যা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

নতুনভাবে পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা—
১। মোঃ আবুল কালাম আজাদ, ওসি, বোয়ালিয়া মডেল থানা → মতিহার থানা
২। মোঃ রবিউল ইসলাম, ওসি, দামকুড়া থানা → বোয়ালিয়া মডেল থানা
৩। মোঃ আরজুন, ওসি, চন্দ্রিমা থানা → বেলপুকুর থানা
৪। মোঃ আব্দুল মালেক, ওসি, মতিহার থানা → রাজপাড়া থানা
৫। আব্দুল মতিন, ওসি, কাটাখালী থানা →পবা থানা
৬। মোঃ সুমন কাদেরী, ওসি, বেলপুকুর থানা → কাটাখালী থানা
৭। মাছুমা মুস্তারী, ওসি, শাহমখদুম থানা → এয়ারপোর্ট থানা
৮। মোঃ ফারুক হোসেন, ওসি, এয়ারপোর্ট থানা → শাহমখদুম থানা
৯। মোঃ ফরহাদ আলী, ওসি, পবা থানা → কাশিয়াডাঙ্গা থানা
১০। মোঃ আজিজুল বারী ইবনে জলিল, ওসি, কাশিয়াডাঙ্গা থানা → দামকুড়া থানা
১১। মোঃ মনিরুল ইসলাম, ওসি, কর্ণহার থানা → চন্দ্রিমা থানা
১২। মোঃ হাবিবুর রহমান, ওসি, রাজপাড়া থানা → কর্ণহার থানা

নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের এই ব্যাপক রদবদলকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ওপর শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন পরিবেশ নিশ্চিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব বর্তেছে বলে জানান একাধিক দায়িত্বশীল সূত্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়