শিরোনাম
◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:০৯ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামালপুরের হত্যা মামলার আসামী ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে জামালপুরের চাঞ্চল্যকর ‘মনিরুল’ হত্যা মামলার এক আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।(৫ ডিসেম্বর) বিকালে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র‌্যাব-৯ সদস্যরা।

গ্রেফতারকৃত আসামী হলেন,  জামালপুর জেলার আগুনেচর এলাকার মৃত মুইজের আলী ছেলে মো: নূর হোসেন (৩৯)।

বিজ্ঞপ্তিতে আরো জানায়, গত ০২/০৯/২০২৫ ইং তারিখ রাতে ভিকটিম তার স্ত্রী-সন্তানসহ রাতের খাবার শেষে বসত ঘরে শুয়ে পড়ে। পরে রাত সাড়ে দশটার সময় বিবাদীরা তাকে ঘর হতে বাহিরে আসতে বলে কিন্তু ভিকটিম ঐ দিন বাহিরে যাবে না বলে তাদের জানায়। পরবর্তীতে রাত অনুমান ২৩.০০ ঘটিকার সময় বিবাদীরা বাড়ির সামনে এসে পুনঃরায় ভিকটিমকে ঘর 
হতে বাহিরে আসতে বললে ভিকটিম ঘর হতে বাহির হলে ভিকটিমের পেছনে তার স্ত্রী ঘর হতে বাহির হয়ে এজাহারে উল্লেখিত 
বিবাদীদের বিদ্যুতের আলোতে দেখতে পায়। ভিকটিম ঐ রাতে বাড়ি ফিরে না আসলে বাড়ির লোকজন আত্মীয় স্বজনদের বাড়িতে  ভিকটিমকে খোঁজাখুজি করেও খোঁজ পায়নি। পরবর্তীতে গত ০৪/০৯/২০২৫ তারিখ দুপুরে দশানী নদীতে ভাসমান অবস্থায় ভিকটিমের লাশের সন্ধান পায়। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে জামালপুর জেলার ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের  একটি যৌথ আভিযানিক দল গতকাল বৃহস্হপতিবার (৪ ডিসেম্বর)  তারিখ রাত সাড়ে আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন মুক্তমঞ্চের সামনে অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় আসামী নূর হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়