শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৩:১৩ দুপুর
আপডেট : ২০ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি সংরক্ষণ, মেরামত ও গাছের ডালপালা কাটার জন্য সিলেট নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা আম্বরখানা উপকেন্দ্রের ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

একই সঙ্গে শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি বালুচর, সেনপাড়া ও শিবগঞ্জ ফিডারের আওতাধীন ট্রান্সফরমারের জরুরি মেরামত ও গাছের ডালাপালা কাটার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর প্রকৌশলী মোহাম্মদ আরাফাত ও বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর প্রকৌশলী আবদুর রাজ্জাক।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এ তথ্য জানানো হয়।

বিদ্যুৎ বিভাগ জানায়, শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৩৩/১১ কেভি আম্বরখানা উপকেন্দ্রের ১১ কেভি ফিডারের আওতাধীন ইলেকট্রিক সাপ্লাই রোডে, আম্বরখানা পয়েন্ট, রায়হুসেন গলি, মজুমদারী, সৈয়দমুগনী, লেচুবাগান, পীর মহল্লা (পূর্ব ও পশ্চিম), হাউজিং এস্টেট, জালালাবাদ আ/এ, দরগাহ গেইট, চন্দনটুলা, ঘূর্ণি আ/এ, দরগাহ মহল্লা, গৌর গোবিন্দ টিলা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, পুরানলেন, লালবাজার, জল্লারপাড়, স্টেডিয়াম মার্কেট, মিয়া ফাজিলচিস্ত, ফাজিলচিস্ত, পিটিআই, সুবিদবাজার, বনকলপাড়া, কলবাখানী, চাষনীপরীরর মাজার রোড গোয়াইপাড়া, শাহী ঈদগাহ, হাজারীবাগ, টিবি গেইট, উঁচা সড়ক, কাহের মিয়ার গলি, মক্তব গলি, কাজীটুলা, মীরবক্সটুলা, তাঁতিপাড়াসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস, জোনাকী, কৃষি বিশ্ববিদ্যালয়, আলুরতল, সেনপাড়া, শিবগঞ্জ, ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ,শিবগঞ্জ, টিলাগড়, সবুজবাগ, বোরহানবাগ, হাতিমবাগ, লামাপাড়া, রাজপাড়া ও আশপাশের এলাকাসমূহ।

তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা হবে বলেও জানিয়েছেন প্রকৌশলীরা। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছেন তারা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়