শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ০৮:০৭ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান, মেয়র ও ভাইস চেয়ারম্যানসহ ২১ জন আওয়ামীলীগ নেতাকর্মীর নামে মামলা 

আজিজুল ইসলামঃ যশোরের বাঘারপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান, মেয়র ও ভাইস চেয়ারম্যানসহ ২১ জন আওয়ামীলীগ নেতাকর্মীর নাম উল্লেখ্যসহ অজ্ঞাত আরো ৪০ থেকে ৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধ আইনে মামলা হয়েছে।

তরফ মাহমুদপুর গ্রামের মৃত সরোয়ার খানের ছেলে সেলিম খান বাদী হয়ে মঙ্গলবার দিবাগত রাতে মামলাটি করেন।

মামলায় বাদী তার এজাহারে উল্লেখ করেছেন, ১৬ নভেম্বর রাত আট থেকে সাড়ে আটটার মধ্যে আসামীরা যশোর-নড়াইল সড়কের আকবার আলী দাখিল মাদরাসার সামনে রাস্তার উপর বর্তমান সরকার উৎখাতসহ রাষ্ট্রবিরোধী কার্যকলাপ সংগঠনের উদ্দেশ্যে মশাল মিছিলসহ জনসাধারণের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সংঘবদ্ধ হয়ে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে জনগনের মাঝে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে চলন্ত গাড়ীতে ,ইট পাটকেল নিক্ষেপের অভিযোগ আনা হয়েছে।

আসামীরা হলেন, সাবেক এমপি পুত্র যুবলীগের উপজেলা যুগ্ম আহবায়ক রাজিব কুমার রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজী, সাবেক মেয়র কামরুজ্জামান বাচ্চু, সাবেক যুবলীগ নেতা কামরুজ্জামান লিটন, ছাত্রলীগ সভাপতি বায়জীদ হোসেন, সাজ্জাদ হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন লিটন,ইউপি সদস্য শেখ সাদেকুর রহমান, দক্ষিণ শ্রীরামপুর গ্রামের আইয়ুব সরদারের ছেলে আদিল হোসেন, ক্ষেত্রপালা গ্রামের ইউসুপ বিশ্বাসের ছেলে সেলিম রেজা, ধলগ্রামের কমল হোসেন,আব্দুলবাড়ীয়া গ্রামের

জাহিদ হোসেনের ছেলে নাহিদ হাসান, দোহাকুলার আজিজুর রহমানের ছেলে রানা, চেচুয়াখোলা গ্রামের আব্দুর রমিদের ছেলে টিপু সুলতান,জামদিয়ার ঠাকুর পাড়ার গনেশ চক্রবর্তীর ছেলে পল্লব চক্রবর্তী, মহিরণ পৌর সভার আফজাল হোসেন সঞ্জিব, সাদ্দাম হোসেন টুলু, কৃষ্ণনগর গ্রামের সোনাউল্লাহ ছেলে আমিনুর রহমান, দক্ষিণ শ্রীরামপুর গ্রামের ভুট্ট গাজী, সমির মোল্যার ছেলে ইনামুল মোল্যা, আফসার মোল্যার ছেলে মনির।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির তাইজুর রহমান জানান, সন্ত্রাস বিরোধ আইনে ২১ জনের নামে থানায় মামলা হয়েছে। এ মামলায় ক্ষেত্রপালা গ্রামের সেলিম রেজাকে গ্রেফতার করে বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়