শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ০৯:০৩ সকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথার কাগদী বাওরের অবৈধ ড্রেজার মেশিন গুঁড়িয়ে দিল প্রশাসন

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথার কাগদী বাওরে অবাধে চলতে থাকা অবৈধ ড্রেজার মেশিন গুঁড়িয়ে দিয়েছেন উপজেলা প্রশাসন। এছাড়া পাইপগুলো বিনষ্ট করা হয়েছে। এ সময় প্রশাসনের উপস্থিতি টেঁর পেয়ে পালিয়ে যায় ড্রেজার মালিকরা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাওরে এ অবৈধ ড্রেজার মেশিন গুঁড়িয়ে দেওয়া হয়।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকারের নেতৃত্ব এ অভিযান চালানো হয়। এসময় পুলিশের একটি টিম ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। 

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মামুন সরকার বলেন, 'সালথার কাগদী বাওরে চলতে অবৈধ ড্রেজার মেশিন গুঁড়িয়ে দিয়ে তা পানিতে ফেলে দেওয়া হয়। এছাড়া পাইপগুলো কেটে টুকরো টুকরো করে বিনষ্ট করা হয়।' 

তিনি বলেন, 'প্রশাসনের উপস্থিতি টেঁর পেয়ে পালিয়ে যায় ড্রেজার মেশিনের মালিকরা।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়