শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ১০:৪৯ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগের চেষ্টা

পটুয়াখালীর ডিবুয়াপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্ত চক্র। রোববার (১৬ নভেম্বর) রাতে ঠিক ১২টার দিকে সদর উপজেলার এ শাখাটির সামনে এসে দাঁড়ায় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কিছুক্ষণ ঘোরাঘুরির পরই তারা হঠাৎ পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।

সৌভাগ্য যে, ওই সময় শাখার ভেতরে চারজন কর্মকর্তা অবস্থান করছিলেন। আগুন টের পেয়েই তারা ছুটে এসে পানি ঢেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

শাখার পিয়ন কাম গার্ড শেখ বাহাউদ্দিন বলেন, “রাতে কর্মকর্তারা ভেতরে থাকায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। এসে ঘটনার বিষয়ে শুনেছি।”

ঘটনার বিস্তারিত জানাতে শাখা ব্যবস্থাপক হাফিজুর রহমান জানান, “অফিসে থাকতেই সিকিউরিটি গার্ড হঠাৎ বাঁশি বাজিয়ে ডাকেন। নিচে নেমে দেখি পরিত্যক্ত গেটে আগুন। তাৎক্ষণিক পানি ঢেলে নিভিয়ে ফেলি এবং পরে পুলিশকে ফোন করি। কোনো ক্ষয়ক্ষতি হয়নি।” অভিযোগ জানাতে তিনি বর্তমানে সদর থানায় অবস্থান করছেন বলেও জানান।

ঘটনার পরপরই পুলিশ টহল দল সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। দায়িত্বে থাকা সার্জেন্ট তাপস বলেন, “কিছুক্ষণ আগেও আমরা টহলে ছিলাম। অন্য শাখার দিকে যেতে যেতে দেখি আগুন লাগানোর চেষ্টা হয়েছে। দ্রুত এসে নিয়ন্ত্রণ করি।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়