শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ১২:৪৫ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে ব্যানারে সাবেক হুইপের ছবি দিয়ে গভীর রাতে আঃলীগের ঝটিকা মশাল মিছিল 

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুরঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের প্রতিবাদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত শাটডাউনের প্রতি সমর্থন জানিয়ে শেরপুরে গভীর রাতে ঝটিকা মশাল মিছিল হয়েছে। ১৫ নভেম্বর শনিবার গভীর রাতের কোন এক সময় পৌর শহরের সরকারি টেকনিক্যাল স্কুল এলাকায় শেরপুর-ময়মনসিংহ সড়কে ওই ঝটিকা মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘আতিক ভাইয়ের একশন, ডাইরেক্ট একশন’ স্লোগানসহ অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেয়।

মিছিলে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক হুইপ ও সংসদ সদস্য আতিউর রহমান আতিকের নির্দেশনায় জেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

উল্লেখ্য, এর আগে তারই নির্দেশনায় সদর উপজেলার ভাতশালা এলাকায় আওয়ামী লীগের লকডাউনের সমর্থনে আরও একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়। ওইসময় পুলিশের অভিযানে গ্রেফতার হয় পাকুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিব মিয়াসহ ৮ নেতা-কর্মী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়