শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ০৬:২৯ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেশাগ্রস্ত ছেলেকে খুনিদের নিকট বিক্রি, প্রতিপক্ষকে ফাঁসাতে যুবককে হত্যা

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য মায়ের নিকট থেকে নেশাগ্রস্থ প্রবাসী যুবক সিরাজুল ইসলামকে (২৫) কে দেড় লাখ টাকায় কিনে হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ। এই হত্যাকান্ডের সাথে জড়িত পাঁচজনের মধ্যে ৩ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

নিহত সিরাজুল ইসলাম শাহজাদপুর উপজেলার চর কৈজুরী গ্রামের মৃত শাহাদৎ মন্ডলের ছেলে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ একরামুল হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার পূর্ব চর কৈজুরী গ্রামের আল আমিন মন্ডল (৩৮), সেলিম মন্ডল (৩২), আমিরুল ইসলাম (৩৩), ওমর ফারুক (৩৮) ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল গফুর প্রামানিক (৫৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য রয়েছে, নিহত সিরাজুলের মা মাদকাসক্ত ছেলেকে অতিরিক্ত বোঝা মনে করেন। পরে নেশাগ্রস্ত ছেলেকে খুনিদের নিকট দেড় লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দেন মা। তাদের উদ্দেশ্যে ছিলো প্রতিপক্ষকে ফাঁসানো। পরে পরিকল্পিতভাবে সিরাজুলেরকে হত্যা করার। এর ধারাবাহিকতা গত ২৮ অক্টোবর রাতে মো. ওমর আলী, শাওন, আলমাছ আলী ও আব্দুল আলিম প্রবাসী সিরাজুল ইসলামকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরদিন ভোরে পূর্ব চর কৈজুরী গ্রামের মোহাম্মদ আলীর বাড়ির পাশে রাস্তার ওপর সিরাজুলের রক্তাক্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খরব দেয়। পরে পুলিশ এসে নিহত সিরাজুলের মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় মুসা মন্ডল, গফুর প্রামানিক গোষ্ঠি ও খোকন মাস্টার (চেয়ারম্যান) গোষ্ঠির মধ্যে পূর্ব শত্রুতা ছিল। এ নিয়ে ২০২১ সালে একটি হত্যা মামলা হয়, যা পরে ৩১ লাখ ৫০ হাজার টাকায় আপস হয়। পরে বকেয়া টাকা নিয়ে বিরোধ দেখা দিলে প্রতিশোধ নিতে ও প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য সিরাজুলকে হত্যার পরিকল্পনা করেন তারা।

ওসি একরামুল হোসাইন বলেন, ২৮ অক্টোবর রাতে নিহত সিরাজুলকে প্রথমে এক আসামির বাড়িতে আটক রাখা হয়। পরে রাত সাড়ে তিনটার দিকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পর মরদেহ রাস্তার ওপর ফেলে দিয়ে যায়। তিনি আরো বলেন, গ্রেফতার ৫ আসামির মধ্যে তিনজন আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় নিহতের মাকে এখনো গ্রেপ্তার করা হয়নি। গ্রেফতারের পক্রিয়া চলছে।

এর আগে, বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার কৈজুরি ইউনিয়নের পূর্ব চরেকৈজুরি এলাকায় রাস্তায় পড়ে থাকায় স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে নিহত সিরাজুলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়