শিরোনাম
◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও)

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ০১:৪৮ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাপাসিয়ায় বনদস্যুদের হামলায় তিন সাংবাদিক আহত, বাবা-ছেলেসহ তিনজন আটক

এ এইচ সবুজ, গাজীপুর : গাজীপুরের কাপাসিয়ায় সরকারি বনের শতাধিক গজারি গাছ কেটে লুটপাটের ঘটনায় ভিডিও ধারণ করতে গিয়ে স্থানীয় বনদস্যুদের হামলায় তিন সাংবাদিক আহত হয়েছেন। আহত সাংবাদিকরা বর্তমানে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রায়েদ ইউনিয়নের ভুলেশ্বর গ্রামের পারীরটেক এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহত সাংবাদিকরা হলেন—দৈনিক নয়া দিগন্তের মাল্টিমিডিয়া গাজীপুর প্রতিনিধি মো. মোজাহিদ, দৈনিক আমার সংবাদ-এর এস এম জহিরুল ইসলাম এবং আলোকিত সকাল-এর হুমায়ুন কবির।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় সরকারি বন বিভাগের জমির শতাধিক গজারি গাছ কেটে পাচার করে আসছেন আবুল কাশেম ওরফে ‘গজারি কাশেম’। মঙ্গলবার দুপুরে গাছ কাটার খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে কাশেমের সহযোগীরা পালিয়ে যায়। পরে সাংবাদিকরা ভিডিও ধারণ শুরু করলে আবুল কাশেম, তার ছেলে আল-আমিন এবং সহযোগী রায়েদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুনসহ ১০-১২ জন তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলার একপর্যায়ে সাংবাদিক এস এম জহিরুল ইসলাম জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন, “সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত তিনজন—বাবা, ছেলে ও এক সহযোগীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়