শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০৯:০৭ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগ ও জামায়াত দুই দলই মানবতা বিরোধী অপরাধী,তাদের বিচার বাংলার মাটিতেই হবে: চান্দিনায় এলডিপি মহাসচিব

কাজী রাশেদ, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি: লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ মন্তব্য করেছেন আওয়ামীল ও বাংলাদেশ জামায়াতে ইসলামী এই দুইটি রাজনৈতিক দল বাংলাদেশে মানবতা
বিরোধী অপরাধ করেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ মাঠে উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামে এই জামায়াতে ইসলামী বাংলার মুক্তিকামী নিরীহ জনতা, মুক্তিযোদ্ধাদের উপর বর্বরোচিত হামলা করেছে। মা-বোনদের ইজ্জত লুন্ঠনে সহযোগিতা করেছে। বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতা করেছে। তাদের বিচার এখনও শেষ হয়নি। জামায়াতে ইসলামীর আমীর ডা. সফিকুর রহমান ‘ভুল’ স্বীকার করে ক্ষমা চেয়েছেন। কিন্তু ‘ভুল’ আর ‘অপরাধ’ এক কথা
নয়। জামায়াত তাদের প্রতিটি অপরাধের কথা উল্লেখ করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। বাংলার মানুষ যদি তাদের ক্ষমা করে তাহলেই তারা ক্ষমা পাবে, না হয় বাংলার মাটিতে তাদের বিচার হবে।

অপরদিকে, স্বৈরাচার আওয়ামী লীগ ক্ষমতার মসনদ ধরে রাখতে কোটা বিরোধী আন্দোলনকারী নিরীহ ছাত্র-জনতার উপর নির্বিচারে হামলা করে মানবতা বিরোধী অপরাধ করেছে। স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে তার বাহিনী গুলি করে শতশত মায়ের বুক খালি করেছে। তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলার মাটিতে রাজনীতি করতে দেয়া হবে না।

সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ আরও বলেন- জামায়াতে ইসলামী নিজেদেরকে ইসলাম দাবী করে। তাদের প্রতীক ‘দাঁড়ি পল্লায়’ ভোট দিলে নাকি বেহেস্ত নিশ্চিত হবে! মাওলানা আব্দুল হামিদ খাঁন ভাসানীর উক্তি অনুসারে বলবো- নীল নদের পানি যেমন নীল না, তেমনি জামায়াতে ইসলামীও ‘ইসলাম’ না। ধর্মকে পুঁজি করে তারা ধর্মপ্রাণ মুসল্লীদের আবেগের সাথে বিশ্বাস ঘাতকতা করছে।

এসময় তিনি আগামী নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হয়ে তার নিজ নির্বাচনী এলাকা কুমিল্লা-৭ (চান্দিনা) থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এবং নিজ দলের প্রতীক ‘ছাতা’ মার্কায় ভোট প্রার্থনা করেন। সম্মেলনে উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল সভাপতি মু. সাখাওয়াত হোসেন সাক্কু এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন এলডিপি’র কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম,

উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাস্টার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন ভূইয়া, পৌর এলডিপি সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া প্রমুখ।

সম্মেলনে মু. সাখাওয়াত হোসেন সাক্কুকে পুনরায় সভাপতি, মো. শরীফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘোষণা করেন এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়