শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০২:১২ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেট্রো দুর্ঘটনায় নিহত কালামের ব্যাংক হিসাবের নমিনি নিয়ে তোলপাড়, যা জানা গেল

মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে গত অক্টোবর নিহত হন আবুল কালাম আজাদের (৩৫)। এরপর ভাইরাল এক পোস্টে দাবি করা হয়েছে, নিহত আবুল কালামের ব্যাংক হিসাবের ‘নমিনি’ তার বোন। এতে তার স্ত্রী বঞ্চিত হয়েছেন।

তবে এ দাবি ভিত্তিহীন বলে জানিয়েছেন কালামের স্ত্রী, বোন ও পরিবারের সদস্যরা।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে কালামের স্ত্রী আইরিন দেশের একটি গনমাধ্যমকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্য নিয়ে আমার সঙ্গে কেউ কোনো কথা বলেননি।

আইরিন জানান, স্বামীর মৃত্যুর পর তার ব্যবহার করা ফোন, পাসপোর্ট ও মানিব্যাগ পুলিশের জিম্মায় ছিল এবং পরবর্তীতে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

আইরিন জানান, কালামের তিনটি ব্যাংক হিসাব ছিল। তবে সেখানে কত টাকা রয়েছে বা কে নমিনি, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

আইরিনের খালাতো ভাই আরিফ হোসেন বলেন, আমরা কাউকে বলিনি যে কালামের নমিনি তার বোনেরা। এটি পুরোপুরি ভুল তথ্য, যা বিভিন্ন ফেসবুক পেজে ঘুরছে। এতে আমরা বিব্রত।

নিহতের ছোট বোন লাইজু আক্তারও বিষয়টি পরিষ্কার করে বলেন, ভাই বিয়ের আগে যেসব অ্যাকাউন্ট খুলেছিল, সেগুলোতে হয়তো আমাদের নাম ছিল। কিন্তু বিয়ের পর আমরাই নমিনি পরিবর্তন করেছি। এখন তার জমি ও ব্যাংক হিসাবের নমিনি তার স্ত্রী।

লাইজু আরও জানান, এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যগুলো ভুল ও বিভ্রান্তিকর।

পারিবারিক সূত্রে জানা যায়, শৈশবে মা–বাবাকে হারানো আবুল কালাম চার ভাই ও ছয় বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন। ২০১২ সালে তিনি মালয়েশিয়া যান এবং ২০১৮ সালে আইরিনকে বিয়ে করেন। তাদের ছয় বছর বয়সী ছেলে ও চার বছরের এক মেয়ে রয়েছে।  উৎস: নিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়