শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫, ০৭:১২ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসনে হঠাৎ পদ্মা নদীর তীব্র ভাঙনে ৩০ মিটার বাঁধসহ বিস্তীর্ণ ফসলি জমি

চরভদ্রাসন ও সদরপুর(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের টিলারচর গ্রামে হঠাৎ পদ্মা নদীর তীব্র ভাঙনে ৩০ মিটার বাঁধসহ বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

এদিকে ভাঙনকবলিত এলাকা থেকে মাত্র ৯০ মিটার দূরে রয়েছে এমপিডাঙ্গী ও জাকেরেরশুরা থেকে ফরিদপুর যাতায়াতের গুরুত্বপূর্ণ পাকা সড়ক, শত শত বসতবাড়ি এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। যে-কোনো মুহূর্তে এসব স্থাপনা নদীতে তলিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

ভাঙনের খবর পেয়ে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন।

তিনি বলেন, টিলারচর গ্রামের কয়েকটি পয়েন্টে আপৎকালীন ভাঙন রোধে বর্ষা মৌসুমে জিওব্যাগ ডাম্পিং করা হয়েছিল। আমরা দ্রুত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এছাড়া, চরভদ্রাসন উপজেলার বিভিন্ন পয়েন্টে ৩.১৫ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণের একটি প্রকল্প অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় নদীপাড়ের বাসিন্দা শেখ আবজাল বলেন, ‘বুধবার সকাল থেকেই পদ্মা যেন পাগল হয়া উঠছে। হঠাৎ হঠাৎ গড়গড় শব্দ, মাটি ধইসা পইড়া যাচ্ছে। এক রাতের মধ্যে ৩০ মিটার বাঁধটা গেল গিলা। আমাগো জমি, বাড়ি, স্কুল সব যেন নদীর মুখে ঝুলতাছে। কোনদিকে যাই, কী করি, বুঝতাছি না।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন  বলেন, ‘দ্রুত সময়ে ভাঙনকবলিত স্থানে জিও ব্যাগ ডাম্পিং করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়