শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫, ১১:২১ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিবিআই এর হাতে আটক হলো সৎমা হত্যাকারী

কাজী রাশেদ,চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় সৎ মাকে কুপিয়ে হত্যার ঘটনার প্রধান আসামী শাহিন মুন্সি (২৬)কে আটক করেছে পুলিশ ব্যুারো অব ইনভেটিগেশন (পিবিআই)।

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটক শাহিন মুন্সি কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের সব্দলপুর গ্রামের এমদাদুল হক মুন্সির ছেলে। তিনি বুধবার (২৯ অক্টোবর) রাত ১১টায় নিজ বাড়িতে কুপিয়ে সৎ মাকে আহত
করার পর ভোরে মৃত্যু ঘটে।

কুমিল্লা পিবিআই কার্যালয়ের পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) বিপুল দেবনাথ জানান- বৃহস্পতিবার গণমাধ্যমে চান্দিনায় সৎ মাকে কুপিয়ে হত্যার ঘটনাটি আমাদের পুলিশ সুপার সারোয়ার আলম স্যারের নজরে আসার পর তিনি ঘটনার মূল হোতাকে গ্রেফতারের জন্য আমাদের নির্দেশ প্রদান করেন। আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার ও নিজস্ব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে মাত্র ২৪ ঘন্টার মধ্যেই তাকে আটক করি।

প্রসঙ্গত, চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের সব্দলপুর গ্রামের পঁচাত্তর বছর বয়সী এমদাদুল হক মুন্সির প্রথম স্ত্রী তিন বছর আগে মৃত্যু বরণ করলে প্রায় দুই মাস আগে হালিমা বেগম (৩৪) নামে এক নারীকে বিয়ে করেন তিনি। বুধবার (২৯ অক্টোবর ) দিবাগত রাত ১১টায় নিজ বসত ঘরে সৎ মাকে কুপিয়ে আহত করে এমদাদুল হক মুন্সির ছোট ছেলে শাহিন আলম।

আহত হালিমা বেগমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নেয়ার পর মৃত্যু ঘটে তার। এ ঘটনায় নিহতের বড় ভাই নূরুল ইসলাম মুন্সি বাদী হয়ে চান্দিনা থানায় মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়