শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ০৬:৩৫ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় ঘুমন্ত মায়ের পাশ থেকে শিশু নিখোঁজ

ভোলা প্রতিনিধি: ভোলায় ঘুমন্ত মায়ের পাশ থেকে তাসপিয়া নামে ১১ মাস বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গফুর আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটি ওই বাড়ির বাসিন্দা মাওলানা জামাল ও কুলসুম বিবি দম্পতির ছোট মেয়ে।

শিশুটির পরিবার ও স্থানীয়রা জানান, শিশুটির বাবা মাওলানা জামাল পেশায় মসজিদের ইমাম এবং কাচিয়া ইউনিয়নের মাঝেরচরে একটি মসজিদে থাকেন তিনি। বৃহস্পতিবার রাতে নিজ বসতঘরে শিশুটি তার মায়ের পাশে ঘুমিয়ে ছিল। একপর্যায়ে ভোরে শিশুটিকে দুগ্ধ পান করানোর জন্য তার মা ঘুম থেকে উঠে দেখেন শিশুটি তার পাশে নেই। শিশুর ঘুমানোর জায়গায় একটি কোলবালিশ কাঁথা দিয়ে ঢেকে রাখা হয়েছে।

নিখোঁজ শিশু তাসপিয়ার ভাই আমানুল্লাহ জানান, রাত সাড়ে ১২টার দিকে তার মুরগির খামারের কাজ শেষে ঘরে ফিরে আমার বোন তাসপিয়াকে মায়ের পাশে ঘুমন্ত অবস্থায় দেখেছি। পরে আমি পাশের রুমে ঘুমিয়ে গেছি। ভোরে মা ঘুম থেকে উঠে দেখেন তার পাশে তাসপিয়া নেই, তার জায়গায় কাঁথা মোড়ানো কোলবালিশ রয়েছে। ভোর থেকেই চারিদিকে খুঁজতেছি।  

ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ হোসাইন পারভেজ বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় এখনো অভিযোগ দেয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি,পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়