শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ০৮:৪৪ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ১২'শ কেজি নকল সার জব্দ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া বাজার থেকে অভিযান চালিয়ে নকল সার গ্রোজিংক প্লাস ১২০ কার্টুন( ১২শ কেজি) নকল সার জব্দ করা হয়েছে। পরে নকল সার ধ্বংস করা হয়। এ ঘটনায় শহিদুল ইসলাম নামক এক নসিমন চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার(৩০ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) দবির উদ্দিন ও উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার অভিযান পরিচালনা করে উপজেলার পুরাপাড়া বাজার সড়কের ওপরে থাকা একটি নসিমন বোঝাই নকল সার জব্দ করেন।

জব্দকৃত নকল সার প্রকাশ্যে জনতার সামনে ধ্বংস করা হয় এবং নসিমন চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। 

নকল সার বহনকারী নসিমন চালক শহিদুল ইসলাম বলেন, বোয়ালমারী উপজেলার সস্রাইল বাজার থেকে এক সারের ডিলার পুরাপাড়া বাজারের এক সারের দোকানদারের নিকট পাঠিয়েছে। আমি পুরাপাড়া বাজারে আসলে প্রশাসনের লোক আটকায়। সার নকল কিনা আমি জানিনা"।

এ বিষয়ে নগরকান্দা কৃষি কর্মকর্তা তিলোক কুমার  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি পুরাপাড়া বাজারে কিছু নকল সার নিয়ে কোন এক সারের দোকানে দেওয়ার জন্য আসছে। পরে নসিমন গাড়ি বোঝাই নকল সার গ্রোজিংক প্লাস (১২ শো কেজি) জব্দ করে ধ্বংস করা হয়।বহনকারী চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে"।এছাড়া পরিক্ষা করে জানতে পারি বাজারে সিনজেন্টা কম্পানীর গ্রোজিন হুবহু প্যাকেট গ্রোজিংক নামে প্যাকেট বাজারজাত করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, খবর পেয়ে একটি নসিমন বোঝাই নকল সার জব্দ করা হয়। পরে নকল সার ধ্বংস করা হয়েছে এবং গাড়ি চালককে জরিমানা করা হয়েছে। কৃষকের যাতে ক্ষতি না হয় সেদিকে খেয়াল রেখে প্রতিটি বাজারের সারের দোকানগুলো মনিটরিং করা হবে। যাতে করে নকল সার কৃষক কিনে প্রতারিত না হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়