শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ০৮:৩৩ রাত
আপডেট : ১২ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'তোমরা নিরাপদে থাকবে, শান্তিতে থাকবে': ভোটে জিততে নিরীহ আওয়ামী লীগ কর্মীদের বুকে টেনে নিতে বললেন বিএনপি নেতা

বুধবার (২৯ অক্টোবর) রাতে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নে অনুষ্ঠিত মতবিনিময় সভা, গণসংযোগ ও ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি।

সৈয়দ নাসির আহমেদ মালেকের বক্তব্যের সময়, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, মহিলা দল নেত্রী ফরিদা বেগম, রোজিনা খাতুনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
মালেক আরও বলেন, হাসপাতালে গিয়ে এ দেশের মুসলমানদের প্রিয় মানুষ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে পয়জন পুশ করে মেরে ফেলা হয়েছিল। সেই জামায়াত পরবর্তীতে আওয়ামী লীগের বাড়ি বাড়ি গিয়ে বলছে বিএনপি মারছে, আমরা ঠেকাচ্ছি। তারা নিজেরাই সাম্প্রদায়িক রাজনীতি করছে। তারা এখন ভোটের জন্য হিন্দু ভাইদের বাড়ি যাচ্ছে, পূজায় যাচ্ছে, গীতা পাঠ করছে, প্রসাদ খাচ্ছে সবই একটি ভোটের আশায়।
 
সৈয়দ নাসির আহমেদ মালেক আরও বলেন, যারা আওয়ামী লীগের নামে জুলুম-অত্যাচার, হামলা-মামলা, দখল-জবরদখল করেছে, তাদের সঙ্গে কোনো আপোষ নয়। তবে যারা নিরীহ, যারা শুধু নাম লেখিয়েছে তাদের প্রতি সহনশীল হোন। যদি ভোটে জিততে চান, তাদের বাড়ি বাড়ি গিয়ে বলুন বিএনপি ক্ষমতায় এলে তোমরা নিরাপদে থাকবে, শান্তিতে থাকবে আমরা সেই দায়িত্ব নিচ্ছি।

সূত্র: সময় 

  • সর্বশেষ
  • জনপ্রিয়