শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ০৮:০১ রাত
আপডেট : ১৬ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্কুল-কলেজে মাদকবিরোধী প্রচারণা বাড়াতে হবে: এ্যানী চৌধুরী 

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বই পাঠ প্রতিযোগিতা চমৎকার উদ্যোগ। এধরনের প্রতিযোগিতা প্রতিনিয়ত করা উচিত। এতে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি পাবে। অন্য দিকে তারা ভালো-মন্দ বুঝতে পারবে। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে বই পাঠ ও সাহিত্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউন হল অনুষ্ঠানটির আয়োজন করে। 

এ্যানী চৌধুরী বলেন, বর্তমানে সমাজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক। এর নির্মূলে সামাজিক সচেতনতা জরুরি। স্কুল-কলেজগুলোতে বিভিন্ন সচেতনতামূলক পোগ্রাম করতে হবে। শিক্ষার্থীদের ব্যস্ত রাখতে। মোবাইল ও মাদক থেকে দূরে রাখতে হবে। এক্ষেত্রে বই পাঠ প্রতিযোগিতা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এককথায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাদকবিরোধী প্রচারণা বাড়াতে হবে। 

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও স্মার্ট ফোন অধিকাংশ শিক্ষার্থী ব্যবহার করছে। তবে এর মাধ্যমে ভালো জিনিসটি গ্রহন করতে হবে। কারন, সেখানে যেমনি ভালো জিনিস রয়েছে। তেমনি খারাপ জিনিসও রয়েছে। পজেটিভ চিন্তা নিয়ে সোটি ব্যবহার করতে হবে। স্মার্ট ফোন ও সোস্যাল মিডিয়াকে পজেটিভ জিনিস প্রচার করতে হবে। সকলকেই এই চিন্তা-চেতনায় বিশ্বাস করতে হবে। 

লক্ষ্মীপুর টাউন লাইব্রেরীর সাধারণ সম্পাদক প্রফেসর  মাইন উদ্দিন পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হেলাল উদ্দিন মাহমুদ,লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর  হারুনুর রশিদ বাবুল সাইফুল ইসলাম তপন, হারুনুর রশিদ। প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন, প্রফেসর গিয়াস উদ্দিন ও কার্তিক সেনগুপ্ত। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়