শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ০৯:২০ রাত
আপডেট : ১১ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাল চাদরে ঢাকা যেন গোমতী নদীর চর

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ দূর থেকে দেখলে মনে হবে যেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার গোমতী নদীর চর লাল চাদরে ঢাকা রয়েছে। এই লাল চাদর আসলে চরের জমিতে চাষ করা লালশাক। শীতকালীন শাকসবজি হিসেবে এই লালশাক চাষ করেছেন চরাঞ্চলের কৃষকরা। আগাম লালশাকে তারা লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন।

সরেজমিনে গোমতীর চরাঞ্চলে দেখা গেছে, কৃষকরা ফসলের পরিচর্যা করছেন। কেউ জমি থেকে আগাছা পরিষ্কার করছেন। কেউ কেউ জমিতে সেচ দিচ্ছেন। কেউ জমিতে ছিটাচ্ছেন বালাইনাশক। বৃষ্টিপাত না থাকার কারণে জমিতে কেউ কেউ সেচ দিচ্ছেন। এ ছাড়াও গোমতী চরে আবাদ করা হয়েছে ধনেপাতা, পুঁইশাক, লাউ, মুলা, খিরা, ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো, পালংশাক, ডাটাসহ নানা জাতের আগাম শীতকালীন সবজি। কৃষকদের পদচারণায় মুখরিত গোমতী চর। চরাঞ্চলের কৃষকরা জানান, প্রতিবছর গোমতী নদীর চরে আগাম শাকসবজির আবাদ করা হয়। মৌসুম শুরুর আগেই এসব শাকসবজি বিক্রি করে লাভবান হওয়ার জন্যই চরে আগাম শাকসবজির আবাদ করা হয়। প্রতি বারের মতো এবারও গোমতী চরে নানা জাতের শাকসবজি আবাদ করা হয়েছে।

গোমতী চরের কৃষক সফিকুল ইসলাম বলেন, গোমতী চরে আমার ২৬ শতক জমি রয়েছে। এই জমিতে লালশাক, মুলা, ধনেপাতা, টমেটো ও ফুলকপি চাষ করেছি। মুলা ও ফুলকপি সংগ্রহ করে বিক্রি করছি। লালশাক জমিতে বড় হয়ে উঠছে আশা করছি আগামী সপ্তাহ খানেকের মধ্যে লালশাক বিক্রি উপযোগী হবে। আশা করছি মুলা ও ফুলকপির মতো লালশাকেও এবার লাভবান হবো।

মনু মিয়া নামে এক কৃষক বলেন, এবার লালশাক চাষ করেছি ১২ শতক জমিতে। লালশাক বড় হয়ে উঠছে। কিছুদিন গেলেই বিক্রয় উপযোগী হবে। লালশাক ছাড়াও চরে অন্যান্য সবজি আবাদ করা হয়েছে। কিছু কিছু সবজি বাজারজাত করা হচ্ছে। আশা করছি প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে এবার আগাম সবজিতে লাভবান হবো।

ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা বলেন, গোমতীর চরে প্রতিবছরই কৃষকরা আগাম শাক সবজির আবাদ করে আসছে। এবারও তার ব্যতিক্রম নয়। কৃষকরা ইতোমধ্যে কিছু কিছু শাক সবজি বাজারজাত করছেন। লাল শাক এখনো বিক্রয় উপযোগী না হলেও আশা করছি ফলন ভালো হবে। তিনি বলেন, কৃষকদের কৃষি কাজে আগ্রহী করতে ও কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করে যাচ্ছে উপজেলা কৃষি অফিস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়