শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ০৮:২৫ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাল্টা চাষে সাফল্যের স্বপ্ন দেখচ্ছেন ফুলবাড়ীর তরুণ আশরাফুল আলম আনন্দ

মো: শাহজামাল শাওন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ বাংলাদেশের কৃষি খাতে এখন এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। একসময় যেখানে কৃষকের প্রধান ভরসা ছিল ধান ও গম, সেখানে এখন ফলজ ও উচ্চমূল্যের ফসল চাষে আগ্রহী হচ্ছেন তরুণ কৃষকরা। আধুনিক কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার সমন্বয়ে তারা গড়ে তুলছেন সাফল্যের নতুন গল্প। সেই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের তরুণ কৃষক আশরাফুল আলম আনন্দ হয়ে উঠেছেন এলাকার অনুপ্রেরণার প্রতীক।

পরিবারের উৎসাহে মাত্র দুই বিঘা জমিতে মাল্টা চাষ শুরু করে প্রথম বছরেই তিনি আয় করেছেন এক লক্ষ টাকার বেশি। বছর দুয়েক আগে তিনি বারী-১ দেশি জাত ও আফ্রিকান জাতের প্রায় সাড়ে ৩৫০টি মাল্টা চারা এবং ১০০টি দার্জিলিং জাতের কমলার চারা রোপণ করেন।

বর্তমানে তার সবুজে ঘেরা বাগানে ঝুলছে গাছভর্তি মাল্টা। এলাকার মানুষ প্রতিদিন ভিড় জমাচ্ছেন বাগান দেখতে। অনেকেই আনন্দের সাফল্য দেখে উৎসাহিত হচ্ছেন এবং নিজে মাল্টা চাষের পরিকল্পনাও নিচ্ছেন।

একজন দর্শনার্থী বলেন, বাড়ির পাশে আনন্দ ভাইয়ের মাল্টা বাগান দেখতে এসেছি। বাগান ঘুরে দেখেছি, মাল্টা খেয়েছি  সত্যিই খুব রসালো ও মিষ্টি। প্রথমবারেই এত ফল এসেছে দেখে অবাক হয়েছি।সফল মাল্টা চাষী আশরাফুল আলম আনন্দ জানান,“পরিবারের উৎসাহেই মাল্টা চাষ শুরু করি। প্রথমে ভয় ছিল ফলন কেমন হবে, কিন্তু এখন গাছভর্তি মাল্টা দেখে মনে হচ্ছে পরিশ্রম সফল হয়েছে। ইতিমধ্যে প্রায় এক লক্ষ টাকার মাল্টা বিক্রি করেছি। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন, বাগান দেখে অনুপ্রাণিত হচ্ছেন।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাফিকা আক্তার বলেন,আশরাফুল আলম আনন্দ একজন সফল মাল্টা চাষী। তার বাগান দেখে অন্যান্য কৃষকও মাল্টা চাষে আগ্রহী হচ্ছেন। তিনি চাইলে উপজেলা কৃষি অফিস থেকে সব ধরনের পরামর্শ ও সহায়তা দেওয়া হবে।”

এই তরুণ উদ্যোক্তার সাফল্য প্রমাণ করেছে— পরিশ্রম, পরিকল্পনা ও আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহার করলে বাংলাদেশের মাটিতে ফলতে পারে সোনার ফসল। মাল্টা চাষ শুধু অর্থনৈতিক সাফল্য নয়, বরং বদলে দিচ্ছে গ্রামের কৃষি অর্থনীতি ও যুব সমাজের দৃষ্টিভঙ্গি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়