শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ০৭:১০ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ছিনতাই বিরোধী অভিযানে আরও দুই ছিনতাইকারী গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে ছিনতাই বিরোধী বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় আরও দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে ওই দুই ছিনতাইকারীদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। 

এর আগে শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতের বিভিন্ন সময়ে ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, ফরিদপুর শহরের রঘুনন্দনপুর এলাকার ফেলা মোল্লার ছেলে দুদুমিয়া ওরফে সায়েম (২১) ও মুন্সিবাজার এলাকার মৃত সিদ্দিক বেপারীর ছেলে খাজা বেপারী (২০)।

এদিকে, এর আগে গত শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে ৮ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।  

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন, ফরিদপুর শহরে ছিনতাই বিরোধী বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে ছিনতাইকারী সন্দেহে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা গভীর রাতে এলোমেলো ঘুরাফেরা করছিল। তাদের প্রশ্ন করা হলে ঘুরাফেরার সঠিক কারণ জানাতে পারেনি।

তিনি আরও বলেন, 'ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। কোনো ছিনতাইকারীকে ছাড় দেওয়া হবেনা।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়