শিরোনাম
◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে 

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ০৬:৩৪ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফজরের পর কবরস্থানে দেখা গেল গা শিউরে ওঠা দৃশ্য! (ভিডিও)

সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি কবরস্থান থেকে ১৬টি মানবকঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ অক্টোবর) রাতে উপজেলার বেলতৈল ইউনিয়নের কুঠি সাতবাড়িয়া কবরস্থান থেকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ১৬টি কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করার পর চোরের দল ঘটনাস্থলে ট্রাউজার, গেঞ্জি এবং কবর খোঁড়ার যন্ত্র রেখে যায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, কবরস্থানে ভিড় করছেন অসংখ্য মানুষ।

এলাকাবাসী ও কবরস্থান পরিচালনা কমিটির সদস্যরা জানান, মঙ্গলবার ফজরের নামাজ শেষে স্থানীয় মসজিদের মুসল্লিরা কবরস্থানে গিয়ে বেশ কয়েকটি কবরের মাটি খোঁড়া দেখতে পান। কাছে গিয়ে দেখা যায়, কবরগুলো থেকে কঙ্কাল উধাও।
 
স্থানীয় স্কুলশিক্ষক ছানোয়ার হোসেন বলেন, ‘কবরস্থানের কঙ্কাল চুরির ঘটনায় স্বজন ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। যেসব কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে, সেখানে গত ১ থেকে দেড় বছরের মধ্যে মানুষকে দাফন করা হয়েছিল।’

কবরস্থান পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ খোকন সরকার বলেন, ‘রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কবরস্থানে ঢুকে গত ১ থেকে দেড় বছর আগের কবরগুলো খুঁড়ে কঙ্কাল নিয়ে যায়। সকালে মুসল্লিদের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে দেখা যায়, ১৬টি কবর খোঁড়া অবস্থায় রয়েছে। এসব কবর পরীক্ষা করে দেখা যায় মাথা থেকে কোমর পর্যন্ত অংশের কঙ্কাল চুরি হয়েছে। পরে স্থানীয়রা মাটি চাপা দিয়ে কবরগুলো ঠিক করে দেয়। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে।’
 
এ বিষয়ে জানতে চাইলে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বলেন, ‘ঘটনা সম্পর্কে এখন পর্যন্ত কবরস্থান পরিচালনা কমিটির পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়