তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মফিজুর রহমান মুকুল দূর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮ টার দিকে পৌর এলাকায় পদ্মপাড়া নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।পরে তাকে আহত অবস্থায় দ্রুত নবীনগর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার ঢাকা মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করে।
স্হানীয় সূএে জানা যায়, উপজেলার বিটঘর ও শিবপুর ইউনিয়নে দলের রাজনৈতিক নির্বাচনে সমাবেশ শেষে রাতে একাই নবীনগর সদর পদ্মপাড়ায় নিজ বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি আসলে পিছন দিক থেকে কতিপয় দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম বলেন, রাতের অন্ধকারে অজ্ঞাত দূর্বুওদের ছোরা গুলিতে তিনি গুলিবিদ্ধ হয়েছেন।উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল প্রেরন করা হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।