শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৫, ০৬:৫০ বিকাল
আপডেট : ১৮ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন দোভাষী বাজার হতে ১৬ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন দোভাষী বাজার হতে ১৬ বছরের শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামী মোঃ গিয়াস উদ্দিন'কে গ্রেফতার করেছে র‍্যাব-৭ চট্টগ্রাম।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার ইপিজেড থানার মামলা নং-১১, তারিখ-৩১ ডিসেম্বর ২০২৪ইং, ধারা-৯(১), নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০২০) মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামী মোঃ গিয়াস উদ্দিন চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন দোভাসী বাজার এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৩ অক্টোবর ২০২৫ইং তারিখে আনুমানিক ১৩২০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ গিয়াস উদ্দিন (৪০), পিতা-আব্দুস সালাম, সাং-গহিরা হাড়িয়া পাড়া, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার ইপিজেড থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়